ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা | আই নিউজ বিডি

ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশগ্রহণ করেন।..
Eidok-এ শেয়ার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ছবি: সংগৃহীত
 
জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার..
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়।
 
সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশগ্রহণ করেন।
 
সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন অ্যাক্টিভিস্টা প্রতিনিধি মারুফ শেখ, সীমা খাতুন ও শিমু শেখ। কৃষক কার্ড প্রাপ্তিসহ কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন নারী সংগঠনের প্রতিনিধি হালালী খাতুন, কল্যাণী রানী ও কামরুন্নাহার।
 
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফেরদৌসী খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ দৌলা এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
 
উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প কর্মকর্তা ঝরনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘তারুণ্যের স্বপ্ন ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।
 
উপস্থাপিত জরিপের তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নদীভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ধরলা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখা; অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য বাজেট প্রণয়ন; নারীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবকদের অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
 
এ ছাড়া ভাঙা রাস্তাঘাট মেরামত ও কাঁচা রাস্তা পাকাকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, যুবকদের জন্য সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের ব্যবস্থা, সব শিশুর জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করা এবং বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানানো হয়।
 
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সম্প্রসারণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
 
সভায় উপস্থিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল প্রতিনিধিরা উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 8 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 28 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views