ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নম্বর নন্দুয়া ইউনিয়নের বনগাঁ বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পূর্বনাম বকারাটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাক্টরটি যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা মালামালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালকসহ সংশ্লিষ্ট কেউ আহত হননি।
ঘটনার পর স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে ট্রাক্টরটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0