নরসিংদীতে কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৩৭.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নরসিংদীতে কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৩৭..

Ratna Begum avatar   
Ratna Begum
নরসিংদীতে কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৩৭..
নরসিংদীতে কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৩৭..
ছবি: সংগৃহীত
নরসিংদীতে কোটি টাকার চোরাই ভারতীয় মালামাল ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৩৭

রিপোর্ট রত্না বেগম: অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে নরসিংদীতে পরিচালিত হলো এক সপ্তাহের বৃহৎ যৌথ অভিযান। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও আরআরএফ-এর টানা সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র, পৌনে তিন কোটি টাকার মাদক ও চোরাচালানি মালামাল। জালে ধরা পড়েছে ২৩৭ জন অপরাধী।

অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, ১টি দেশি এলজি, ১৩ রাউন্ড গুলি-কার্তুজসহ টেঁটা, চাপাতি ও রামদার মতো দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে জব্দ হয় ৮,৬৩৩ পিস ইয়াবা, প্রায় ২৫০ কেজি গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদ—যার বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকারও বেশি।

ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন পয়েন্ট থেকে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি, প্রসাধনী ও সাবানবোঝাই কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় ১টি প্রাইভেটকার, নোয়া মাইক্রোবাস, অটোরিকশা ও বুলেটপ্রুফ জ্যাকেট।

গ্রেপ্তার ও অভিযানে ২৩৭ জন আসামি গ্রেপ্তার, ১ জন অপহৃত ভিকটিম উদ্ধার এবং মনোহরদীর চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি ২৪ ঘণ্টার মধ্যে আটক।

আইনি পদক্ষেপে ৩০৫টি ঝুলন্ত ওয়ারেন্ট নিষ্পত্তি ও ৮৮টি নতুন মামলা।
সড়ক শৃঙ্খলায় ট্রাফিক অপরাধে ৩১৭টি মামলা দায়ের ও ৩৫টি মোটরসাইকেল আটক।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator