পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪ | আই নিউজ বিডি

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

বাগেরহাটে চোরাই মোবাইলসহ আটক ৪
Eidok-এ শেয়ার
পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪
ছবি: সংগৃহীত
বাগেরহাট জেলা প্রতিনিধি: 
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। 
আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এট ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি(আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-عدالت তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 55 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-عدالت নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 44 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-عدالت আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 58 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-عدالت খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 60 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-عدالت শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 28 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-عدالت ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 72 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-عدالت প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 48 Views