ঢাকা

ঢাকার দোহারে তরুণ স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিল ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’

ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে নতুন উপদেষ্টা বরণ ও সক্রিয় সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জয়পা..
Share on Eidok
ঢাকার দোহারে তরুণ স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিল ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’
Photo: collected

ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে নতুন উপদেষ্টা বরণ ও সক্রিয় সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জয়পাড়ায় একটি বিপণিবিতানের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে, বিগত তিন মাসে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে মানবসেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং রক্তদানে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি নীরব মোদকের সভাপতিত্বে এবং পায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার জসিমউদ্দিন, প্রধান উপদেষ্টা, জয়পাড়া রক্তদাতা সংগঠন, ডাক্তার দিদার পাঠান, নবনিযুক্ত উপদেষ্টা, আতিকুর রহমান, সদস্য, উপদেষ্টা মণ্ডলী, আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, জয়পাড়া রক্তদাতা সংগঠন। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগীদের নিঃস্বার্থ সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও দোহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-দোহার তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন এবং অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Other নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Other নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Other সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Other সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Other শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Other গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Other ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views