কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি'র অভিযানে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি'র অভিযানে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

****
Eidok-এ শেয়ার
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি'র অভিযানে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। সোমবার (২৪ আগস্ট) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আদর্শ গ্রাম সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ আগস্ট আনুমানিক রাত ৩টার দিকে ১০ বিজিবি’র অধীনস্থ আমানগন্ডা বিওপি’র একটি চৌকস টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
​১০ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র কড়া নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views