বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক। | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক।

****
Eidok-এ শেয়ার
বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক।
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পশ্চিম বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) পশ্চিম বালাঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালাঘাটা মাদক নির্মূল কমিটির সদস্যরা পুলিশকে সহযোগিতা করেন। পরে আটক ব্যক্তিকে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য ও মাদকবিরোধী কমিটির সহযোগিতার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। অভিযানের পর পশ্চিম বালাঘাটার স্বর্ণমন্দিরের  পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাদকবিরোধী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়েছে পশ্চিম বালাঘাটা মাদক নির্মূল কমিটি আহ্বায়ক আবু ছালেহ।
মাদকমুক্ত বান্দরবান গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্লোগান:
❌ মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই।
🤝 প্রশাসনকে সহযোগিতা করি।
🇧🇩 মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 40 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views