যশোর

যশোরে সালিশ করে বাড়ি ভাঙচুরের ঘটনায়; বিএনপি'র দুই নেতা বহিষ্কার

সালিশের নামে বাড়ি ভাঙচুরের অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করেছে ..
Chia sẻ lên Eidok
যশোরে সালিশ করে বাড়ি ভাঙচুরের ঘটনায়; বিএনপি'র দুই নেতা বহিষ্কার
Ảnh: tư liệu

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা'কে বহিস্কার করেছে। যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও চাঁচড়া ইউপির ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে দলীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় সব কার্যক্রম থেকে তাদের বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, গত ১৭ এপ্রিল ভোরে সদর উপজেলার করিচিয়া গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সালিশ বসান এই দুই নেতা। এরপর তারা ওই গ্রামের মালেকা বেগম নামের এক নারীর সেমিপাকা বাড়ি ভেঙে ফেলেন। বিষয়টির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলার কারণে তাদের বহিষ্কার করা হয়।

ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিবেশীর সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। সালিশের নামে বিএনপি নেতারা বাড়ির মাঝখান দিয়ে রাস্তা কেটে তিনটি আধাপাকা ঘর ভেঙে দেয় এবং ঘরের আসবাবপত্র লুট করে। বাধা দিতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views