ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

****
Eidok'ta paylaş
ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Fotoğraf: derleme

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাঁখা-চুড়ি, হাতে ট্যাটু এবং পায়ে নূপুর রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা রয়েছে। বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত একটি ট্যাটু রয়েছে এবং গলার অংশে কাটার চিহ্ন দেখা গেছে।
নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছের খেয়ে ফেলার কারণে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, রোববার (২৩ আগস্ট) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ İlçe Haberleri দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। İlçe Haberleri চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা İlçe Haberleri নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী İlçe Haberleri লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ İlçe Haberleri ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক İlçe Haberleri  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views