দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ..
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান বাবর।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক এনামুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক ফিরোজ মাহমুদ, কর্মকার তাপস কুমার, সলিল কুমার বিশ্বাস, প্রভাষক সাবিনা ইয়াসমিন, রেশমা খানম, বিউটি রানী ধর, শাহিন আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এনামুল হক, মনোয়ারা বেগম, আব্দুল বাছিতসহ অন্যান্য অভিভাবক।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিতভাবে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Nenhum comentário encontrado


News Card Generator