জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শনিবার (২২ আগস্ট) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সূত্রে জানা যায়, তিনি আগে ব্যাংকটির চট্টগ্রামের একটি শাখায় চাকরি করতেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন, তবে পাগল ছিলেন না। তিনি কেন আত্মহত্যা করলেন তাও তিনি বুঝতে পারছেন না। আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ তাও তিনি জানেন না বলে জানান শারমিন। চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে মাথায় গুলি করা এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। পিস্তলটির বিস্তারিত জানতে ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলমকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
চট্টগ্রামে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন এক সাবেক ব্যাংক কর্মকর্তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
চট্টগ্রামে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন এক সাবেক ব্যাংক কর্মকর্তা..
ছবি: সংগৃহীত
Aucun commentaire trouvé