কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ..

shaiful islam Islam avatar   
shaiful islam Islam
কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান  শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ..
কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান  শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ..
ছবি: সংগৃহীত
****

 


‎ সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
‎‎কয়রা উপজেলার সাবেক চেয়ারম্যান, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দিন আহমেদ খোকন গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
‎
‎শনিবার (২২ আগস্ট)  জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর নিজ বাসভবনে গিয়ে অসুস্থ শামসুদ্দিন আহমেদ খোকনের পাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎শামসুদ্দিন আহমেদ খোকনের বয়স বর্তমানে ৯৪ বছর। দীর্ঘ জীবনে তিনি কয়রার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত খান সাহেব কমর উদ্দিন ডিগ্রি কলেজ স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
‎
সাক্ষাৎ শেষে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মাওলানা মিজানুর রহমান তাঁর অসুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শিফা কামনা করেন। এ সময় উপস্থিত সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator