চুনতির ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে বান্দরবানে প্রস্তুতি সভা।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চুনতির ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে বান্দরবানে প্রস্তুতি সভা।..

S Rahman avatar   
S Rahman
চুনতির ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে বান্দরবানে প্রস্তুতি সভা।..
চুনতির ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে বান্দরবানে প্রস্তুতি সভা।..
ছবি: সংগৃহীত
এস এম তারেকুর রহমান

বান্দরবান প্রতিনিধি।
২২ আগস্ট ২০২৬ ইং
রোজ শনিবার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিতব্য ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানে পৃথক দুটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বান্দরবান জেলার কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিলের বান্দরবান জেলা নির্বাহী কমিটির উদ্যোগে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন ইমামী।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুনতী  হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, পীর সাহেব চুনতি আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। প্রধান অতিথি ছিলেন মাহফিলে সীরাতুন্নবী (সা.) কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। সভা সঞ্চালনা করেন বান্দরবান জেলা জজ কোর্ট মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মো. মুজিবুল হক।
এ সময় বান্দরবান জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একই দিনে  বাদে আছর বান্দরবান সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মাহফিল উপলক্ষে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওসমান বিন আফফান রা. নূরানী একাডেমির ,শিক্ষকবৃন্দ, হেফজখানার পরিচালক, পশ্চিম বালাঘাটা জামে মসজিদের খতিব এবং মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ স্থানীয় মুসল্লি ও এলাকবাসী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পশ্চিম বালাঘাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব আহমদ হোসেন।
সভাগুলোতে চুনতির ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিলে বান্দরবান থেকে ব্যাপকভাবে অংশগ্রহণ, মুসল্লিদের যাতায়াত, সার্বিক সহযোগিতা এবং মাহফিলের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে শাহ সাহেব (রহ:)  কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট ২০২৬ ইং থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং দিবাগত রাত আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে । মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বান্দরবানেও প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator