শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই | আই নিউজ বিডি

শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই

শনিবার (২২ আগষ্ট) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ..
Delen op Eidok
শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই
Foto: archief

শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস(৪৭) শনিবার (২২ আগষ্ট) সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের নিরাপদ বিশ্বাসের পুত্র সুপদ বিশ্বাস।  তিনি বেশ কিছু দিন যাবত গ্যাস,কিডনি/লিভার জটিলতার কারণে অসুস্থ হয়ে প্রথমে শ্যামনগর সরকারি হাসপাতাল,পর সাতক্ষীরা সদর হাসপাতাল,এরপর খুলনা একটি বেসরকারী ক্লিনিকে ও সর্বশেষ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু কন্যা সন্তান রেখে গেছেন। বড় কন্যা এইচএসসিতে অধ্যায়নরত ও ছোট কন্যা ৫ম শ্রেণির ছাত্রী।    

চাকুরীর সুবাদে তিনি উপজেলা সদরের বাদঘাটা এলাকায় জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করতেন।  তিনি দীঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি কবিতা, গল্প ও সাহিত্য চর্চা করতেন।  তার অনেক লেখা বাংলা একাডেমিসহ স্থানীয়,জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়েছে। বেশ কিছু বই প্রকাশ করেছেন।শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রিয় ছিলেন।

জানা যায় সুপদ বিশ্বাসের মরদেহ রবিবার সকালে বিদ্যালয়ে আনা হবে সেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা পুষ্প অর্পণ করবেন। 
তার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলার শিক্ষক পরিবার, কবি,সাহিত্যিকবৃন্দ শোক জ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

ছবি- শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস।  

 

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 59 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views