জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন হবে—কয়ছর আহমদ এমপি
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, “জগন্নাথপুর আর অবহেলিত থাকবে না। আগামী দুই বছরের মধ্যে জগন্নাথপুরে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।”
শনিবার (২২ আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের শান্তিনগরের আলী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
কয়ছর আহমদ বলেন, “ইতোমধ্যে জগন্নাথপুরের উন্নয়নে বড় কয়েকটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুনামগঞ্জের উন্নয়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক।”
পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “জগন্নাথপুর পৌরশহরে একটি শিশু পার্ক নির্মাণ করা হবে। জগন্নাথপুর পৌরসভা ‘এ’ গ্রেডের পৌরসভা হলেও পৌরবাসী কাক্সিক্ষত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। পৌরসভার আয়ের বড় কোনো খাত নেই। তাই অচিরেই পৌরশহরে একটি আধুনিক পৌর মার্কেট নির্মাণ করা হবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে স্থায়ীভাবে পশুর হাট বসানোর ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণ আমাদের ওপর বিশ্বাস রেখে ভোট দিয়েছেন। তাই তাদের ভোটের মর্যাদা দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে এবং এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মহান আল্লাহ মাদককে হারাম করেছেন। তাই কোনো অবস্থাতেই এই হারাম জিনিস সমাজে চলতে দেওয়া যাবে না।”
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আরশ আলী। সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুজ্জান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মছব্বির আহমদ, আব্দুস সোবহান, হাজী সুহেল খান টুনু, পৌর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন মিটু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা সহসভাপতি মো. সানোয়ার হাসান সুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকসনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম ও তকবুর মিয়া, সদস্য আছকির আলী চেয়ারম্যান, ফারুক আহমদ, মঈন উদ্দিন, হাবিবুর রহমান হাবিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন নুরুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ পৌরশহরের ইকড়ছই ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে অংশ নেন। এ ছাড়া দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0