মোকামতলায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোকামতলায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
মোকামতলায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
মোকামতলায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত
ছবি: সংগৃহীত
বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।..

বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।

 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনিওচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

ওসি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator