ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে
ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে
ছবি: সংগৃহীত
****

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ে প্রবেশ করবে। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণে ইরানের আগ্রহের কথাও জানান তিনি।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন ইরানের প্রেসিডেন্ট।

#মির্জা_ফখরুল #বাংলাদেশ #ইরান #মাসুদ_পেজেশকিয়ান #রাষ্ট্রপতি #বাংলাদেশইরানসম্পর্ক

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator