ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

****
Partager sur Eidok
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা
Photo : collectée

ফরিদপুরে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং ডিআইও-১ মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজ্জুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাদক, ছিনতাই, যানজট, চুরি, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ ছাড়া রাতের বেলায় ফরিদপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়। পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনো ধরনের পুলিশি সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তাই সাংবাদিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ কাজে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় ফরিদপুরের উন্নয়ন, জনদুর্ভোগ ও জনসমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 5 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 4 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Nouvelles du district গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 10 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Nouvelles du district ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 61 Views ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Nouvelles du district ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 248 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Nouvelles du district ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 36 Views বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান 37 Views