রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক..
রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া
উপজেলার মিশন রেলগেট এলাকায় অবস্থিত রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয়
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পরিদর্শন..

করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক
মোহাম্মদ রফিকুল হক। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে
মতবিনিময় করেন। শিক্ষকদের সঙ্গে আলোচনায় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে
বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে নিয়মিত অভিভাবক
সমাবেশ আয়োজন, প্রতি শনিবার দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা
এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর
গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) আলাউদ্দিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এনডিসি মো. আজাহারুল আলী,
১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, শহীদ ফাদার লুকাস উচ্চ
বিদ্যালয়ের অ্যাডমিন রেভারেন্ড ফাদার রবি জন কিস্কু, প্রধান শিক্ষক সিস্টার জ্যোতি
সরকার সিআইসি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এর
আগে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের
অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জেলা
প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান। 

Geen reacties gevonden


News Card Generator