বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের এডহোক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় মেঘলাস্থ রেড ক্রিসেন্ট অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে সভায় এডহোক কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, মানবিক সেবা কার্যক্রম সম্প্রসারণ, দুর্যোগকালীন প্রস্তুতি ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় কমিটির সদস্যরা বান্দরবান জেলার মানুষের কল্যাণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের এডহোক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। | আই নিউজ বিডি
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের এডহোক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0