সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪১ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হতদরিদ্রদের খাদ্য সহায়তার জন্য ফেয়ার প্রাইজের চাল বিতরণ করেন গত মঙ্গলবার ও বুধবার। কিন্তু চাল না দিয়ে ভোক্তাদের টাকা দিয়ে চাল রেখে দেন তিনি। সে চাল একটি পিক-আপে ক..
Поделиться в Eidok
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪১ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ
Фото: из открытых источников

 

শাহরিয়ার মোরশেদ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হতদরিদ্রদের খাদ্য সহায়তার জন্য ফেয়ার প্রাইজের চাল বিতরণ করেন গত মঙ্গলবার ও বুধবার। কিন্তু চাল না দিয়ে ভোক্তাদের টাকা দিয়ে চাল রেখে দেন তিনি। সে চাল একটি পিক-আপে করে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী।


শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারে এ ঘটনাটি ঘটে।


স্থানীয়রা জানান,সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী গরিবের বরাদ্দকৃত চাল কালোবাজারি করার সময় ৪১ বস্তা চাল ট্রাকে তোলোর সময় এলাকাবাসী আটক করে। 


এমন একটি খবর পেলে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করেন।


এ বিষয়ে আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী জানান,ভোক্তারা তাদের চাল ক্রয় করে স্থানীয় কিছু মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সে চাল তারা বাজারে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী। আমি কোন চাল বিক্রি করি নাই। ওই চাল আমার না। আমার তালিকার সাথে গোডাউনের চাল ঠিক আছে।


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এর নির্দেশে ৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা Районные новости শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 4 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত Районные новости বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 42 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Районные новости চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 31 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন Районные новости মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 58 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান Районные новости কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 74 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে Районные новости দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 47 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা Районные новости গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 56 Views