ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫১৫ টিতেই নেই প্রধান শিক্ষক | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫১৫ টিতেই নেই প্রধান শিক্ষক

ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রকট হয়ে উঠেছে প্রধান শিক্ষক সংকট। জেলার ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫১৫টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।..
Поделиться в Eidok
ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫১৫ টিতেই নেই প্রধান শিক্ষক
Фото: из открытых источников
ফলে দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে পরিচালিত হচ্ছে।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় একদিকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে বাড়ছে চাপ, অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা শিক্ষকদের নিয়মিত পাঠদানেও ব্যাঘাত ঘটছে। এতে শিক্ষকস্বল্পতার প্রভাব আরও প্রকট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে প্রধান শিক্ষকের অনুমোদিত পদও ৮৮৮টি। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৭৩ জন। ফলে শূন্য রয়েছে ৫১৫টি পদ।
উপজেলাভিত্তিক হিসাবেও প্রধান শিক্ষক সংকটের চিত্র বেশ উদ্বেগজনক। ফরিদপুর সদরে ১৫৩টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৮০ জন, শূন্য ৭৩টি। মধুখালীতে ৯৬টি পদের মধ্যে কর্মরত ৪৫ জন, শূন্য ৫১টি। সদরপুরে ১৩০টি পদের বিপরীতে কর্মরত মাত্র ৪৩ জন, শূন্য ৮৭টি।
ভাঙ্গায় ১২০টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৪৯ জন, শূন্য ৭১টি। চরভদ্রাসনে ৫৪টি পদের বিপরীতে কর্মরত ৩৭ জন, শূন্য ১৭টি। সালথায় ৭৬টি পদের মধ্যে কর্মরত ২৪ জন, শূন্য ৫২টি।
এ ছাড়া নগরকান্দায় ৮৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ জন, শূন্য ৫৪টি। আলফাডাঙ্গায় ৭৩টি পদের মধ্যে কর্মরত মাত্র ১৯ জন, শূন্য ৫৪টি। বোয়ালমারীতে ১০২টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৪৬ জন, শূন্য রয়েছে ৫৬টি পদ।
জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানেই দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলছে। কোথাও কোথাও বছরের পর বছর স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা নির্ভর করছে ভারপ্রাপ্ত শিক্ষকের ওপর।
সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের নিজেদের শ্রেণিকক্ষের পাঠদানও চালিয়ে যেতে হচ্ছে। এর সঙ্গে দাপ্তরিক নথিপত্র প্রস্তুত, সভায় অংশগ্রহণ, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করতে হচ্ছে তাদের।
ফলে একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে ব্যস্ত থাকলে তার শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব অন্য শিক্ষকের ওপর পড়ে। এতে শিক্ষকস্বল্পতার চাপ আরও বাড়ছে এবং নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
অভিভাবক ও শিক্ষাবিদদের মতে, একটি বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান নিশ্চিত করতে প্রধান শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাদের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপও কমবে।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমান এশিয়া পোষ্ট এর প্রতিবেদককে জানিয়েছেন, ফরিদপুর জেলার ৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 3 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Районные новости গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 9 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Районные новости ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 61 Views ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Районные новости ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 240 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Районные новости ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 36 Views বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান Районные новости বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান 37 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ Районные новости গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 114 Views