২০১৮ বিশ্বকাপ: মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া | আই নিউজ বিডি

২০১৮ বিশ্বকাপ: মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া..

ব্যারিস্টার রাজীব  avatar   
ব্যারিস্টার রাজীব
২০১৮ বিশ্বকাপ: মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া..
২০১৮ বিশ্বকাপ: মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া..
ছবি: সংগৃহীত
২০১৮ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে লিওনেল মেসির দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল লুকা মদ্রিচরা।..

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিঝঝুম রাতে নিঝুম ফুটবল খেলায় লিওনেল মেসির দলকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ওই হারে আলবিসেলেস্তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল প্রবলভাবে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই সমান তালে লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। মধ্যমাঠের জাদুকর লুকা মদ্রিচের অসাধারণ নৈপুণ্য এবং ক্রোয়েশীয় আক্রমণভাগের গতিতে খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনার রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবালেরোর মারাত্মক ভুলের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেন আন্তে রেবিচ।

পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। মাঠে নামানো হয় গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালার মতো তারকাদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার দলনেতা লুকা মদ্রিচ। তার এই গোলটি ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দেয়।

ম্যাচের শেষ মুহূর্তে কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইভান রাকিতিচ। যোগ করা সময়ে (৯০+১ মিনিট) দারুণ এক কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার ডিফেন্সকে ফাঁকি দিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। হারের হতাশায় মাঠ ছাড়েন লিওনেল মেসি ও তার সতীর্থরা। এই জয়ে ক্রোয়েশিয়া কেবল ম্যাচই জেতেনি, পরবর্তীতে তারা ২০১৮ বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছিল। অন্যদিকে, আর্জেন্টিনার জন্য ম্যাচটি পরিণত হয়েছিল এক দুঃস্বপ্নে।

সোর্স: www.youtube.com

نظری یافت نشد


News Card Generator