নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের… | আই নিউজ বিডি

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পাথরঘাটায়

পাথরঘাটা (বরগুনা), ১৯ আগস্ট ২০২৬:
পাথরঘাটায় ফলোআপ সভায় জলবায়ু সহনশীলতা, জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং ..
Eidok-এ শেয়ার
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান    পাথরঘাটায়
ছবি: সংগৃহীত

বুধবার সকালে পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’-এ বক্তারা এসব কথা বলেন। অ্যাক্টিভিস্টা পাথরঘাটা ও আমতলীর আয়োজনে এবং এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির প্রতিনিধি শোয়েন আহমেদ এরফান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। এলাকার মানুষের উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

সভায় বরগুনা, বিশেষ করে উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদীভাঙন, নিরাপদ সুপেয় পানির সংকট, কৃষির উৎপাদনশীলতা হ্রাস, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো গুরুত্ব পায়।

 

এসব সংকট মোকাবিলায় দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ, সবুজ বনায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, খাস পুকুর পুনঃখনন এবং জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এ ছাড়া যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বৃদ্ধি, জলবায়ু উদ্বাস্তুদের অন্তর্ভুক্তি, প্লাস্টিক ও পানি-মাটিদূষণ নিয়ন্ত্রণ, সাইবার নিরাপত্তা জোরদার, বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহদি শিকদার, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. সোহাগ এবং নারী নেত্রী তানিয়া আক্তার ও ইশরাত জাহান সোনিয়া।

 

সভায় যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন। আলোচনায় নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, জনগণের কাছে তথ্য উন্মুক্ত করা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District Nieuws আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District Nieuws সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District Nieuws চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District Nieuws দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District Nieuws গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District Nieuws বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District Nieuws মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views