দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত..
দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে রানীখং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ..

মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুসার সহযোগিতায় এ সমাবেশ হয়। 

রানীখং ধর্মপল্লী হলরুমে মাদকবিরোধী সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। মুখ্য আলোচক এর বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, রানীখং ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অশেষ দিও। স্বাগত বক্তব্য রাখেন রুসার নির্বাহী পরিচালক এম এন আলম। 


প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, মাদকাসক্তি কেবল একটি পরিবারের ধ্বংসের কারণ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও এক বড় বোঝা। অনেক বাবা-মা সন্তানদের মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে দিশেহারা হয়ে আমাদের কাছে আসেন। পড়াশোনা ছেড়ে দিয়ে মাদকের প্রভাবে সন্তান নিজের পিতা-মাতার গায়ে পর্যন্ত হাত তুলতেও কুণ্ঠাবোধ করে না। তোমরা যারা এখানে আছো, তোমরাই এই দেশের ভবিষ্যৎ কাণ্ডারি। দেশকে এগিয়ে নিতে হলে তোমাদের সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে হবে। আর সেজন্যই মাদক এবং সকল অসামাজিক কার্যকলাপকে 'না' বলতে হবে।মাদক নির্মূলে আমাদের কিছু বিষয়ে সচেতন হতে হবে । বাইরের কোনো মাদকাসক্ত ব্যক্তিকে সরাসরি নিষেধ করতে যেয়ে নিজেকে ঝুঁকিতে ফেলবে না। কারণ তাদের হিতাহিত জ্ঞান কম থাকে এবং তারা আপনার ক্ষতি করতে পারে। আপনার এলাকা বা আশপাশে কেউ মাদকাসক্ত হলে বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে গোপনে থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানান। আপনাদের সুবিধার্থে নম্বরটি দিয়ে দেওয়া হবে।  মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা সমাজ ও জাতির শত্রু। এদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে সহায়তা করুন।

আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator