মৌলভীবাজারে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা | আই নিউজ বিডি

মৌলভীবাজার

মৌলভীবাজারে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

জেলার চারটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএ..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অকটেন ও ডিজেল নির্ধারিত পরিমাণের চেয়ে কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে জেলার চারটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই,সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানকালে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন,মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এর জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া যায়।

তবে রাজনগরের মহলাল এলাকায় অবস্থিত হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়।

বিএসটিআই,সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন বলেন, ‘অভিযানে ফিলিং স্টেশনটির অকটেন ও ডিজেলের পরিমাপে নির্ধারিত মাত্রার চেয়ে উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেছে। ভোক্তাদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া ভোক্তা অধিকার ও পরিমাপের নিয়মের পরিপন্থী। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।’

নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারায় ১ লাখ টাকা নগদ অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ ছাড়া ফিলিং স্টেশনের সব ধরনের ত্রুটি আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিএসটিআই,সিলেটের পরিদর্শক মো. মঈন উদ্দিনকে জেলা প্রশাসন, মৌলভীবাজারকে অবহিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান,ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম חוק-בית משפט আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 67 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন חוק-בית משפט খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর חוק-בית משפט শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের חוק-בית משפט ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ חוק-בית משפט প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 58 Views