এস এম তারেকুর রহমান
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সভাপতি এস. এম. মনজুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
অনুষ্ঠানে দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0