নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), জেলা কার্যালয় নরসিংদী। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

 

সোমবার (১৭ আগস্ট) উপপরিচালক জনাব হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদীর একটি চৌকস দল ভেলানগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। তারা হলেন—আকলিমা আক্তার (৪০) ও তানিয়া আক্তার (৩০)। পরে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা গাঁজার একাংশ নরসিংদী শহর এবং অপর অংশ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তবে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মাদকচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে DNC।

 

এদিকে নরসিংদী শহর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকটি চক্র শনাক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এ ঘটনায় নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপপরিদর্শক মো. সানাউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই নারীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 100 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views