নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
নরসিংদীর ভেলানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ১১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), জেলা কার্যালয় নরসিংদী। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

 

সোমবার (১৭ আগস্ট) উপপরিচালক জনাব হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদীর একটি চৌকস দল ভেলানগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। তারা হলেন—আকলিমা আক্তার (৪০) ও তানিয়া আক্তার (৩০)। পরে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা গাঁজার একাংশ নরসিংদী শহর এবং অপর অংশ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তবে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মাদকচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে DNC।

 

এদিকে নরসিংদী শহর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকটি চক্র শনাক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এ ঘটনায় নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপপরিদর্শক মো. সানাউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই নারীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 18 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 22 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views