জগতের সব জীবের কল্যাণ কামনায় দুর্গাপুরে সনাতন  ধর্মাবলম্বীদের  প্রদীপ প্রজ্বলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জগতের সব জীবের কল্যাণ কামনায় দুর্গাপুরে সনাতন  ধর্মাবলম্বীদের  প্রদীপ প্রজ্বলন..

Rajesh Gour avatar   
Rajesh Gour
জগতের সব জীবের কল্যাণ কামনায় দুর্গাপুরে সনাতন  ধর্মাবলম্বীদের  প্রদীপ প্রজ্বলন..
জগতের সব জীবের কল্যাণ কামনায় দুর্গাপুরে সনাতন  ধর্মাবলম্বীদের  প্রদীপ প্রজ্বলন..
ছবি: সংগৃহীত
পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবদেবীর কৃপা লাভ এবং সংসারের মঙ্গল..

কামনায় মন্দির ও ঘরবাড়িতে ঘিয়ের বাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনায় মেতে উঠেছেন ভক্তরা।

 

সনাতন ধর্মে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে গণ্য করা হয়। হিন্দু শাস্ত্র মতে, এই মাসে গাওয়া ঘি দিয়ে প্রদীপ বা বাতি প্রজ্বলন করা অত্যন্ত শুভ। ঘিয়ের বাতি পরিবেশের নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরবাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে ধর্মপ্রাণ মানুষের দৃঢ় বিশ্বাস।

শ্রাবণ মাসের প্রতি সোমবারে দেশের বিভিন্ন শিব মন্দির ও অন্যান্য ধামগুলোতে ঘিয়ের বাতি নিয়ে হাজির হচ্ছেন হাজারও ভক্ত। সরেজমিনে দেখা যায়, নেত্রকোনার দুর্গাপুরের দেশওয়ালীপাড়া শিব মন্দিরে সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধভাবে লাল সুতোর সলতে আর ঘি দিয়ে বাতি জ্বালানো হয়। বাতির স্নিগ্ধ আলো আর ঘিয়ের সুবাসে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হচ্ছে।

পুরোহিত ও ধর্মীয় প্রবীণদের মতে, ঘিয়ের বাতি কেবল একটি আচার নয়, এটি ভক্তদের ভক্তি ও আস্থার প্রতীক। বিশেষ করে শ্রাবণ মাসে বেলপাতা, গঙ্গাজল এবং ঘিয়ের বাতি দিয়ে মহাদেবের আরাধনা করলে সব ধরনের মানসিক শান্তি মেলে এবং মনোবাসনা পূর্ণ হয়।

 

 

Nessun commento trovato


News Card Generator