যশোরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজন আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজন আটক

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজন আটক
যশোরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজন আটক
ছবি: সংগৃহীত
****

যশোর শহরের নাজির শংকরপুর-খুলনা রোড এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে সোমবার (১৭ আগস্ট) তাদের দণ্ডবিধির ২৯০ ধারায় আদালতে সোপর্দ করা হয়। আদালতে দোষ স্বীকার করায় প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রূপদিয়া বাজারের মাংস বিক্রেতা আইয়ুব আলী (আইয়ুব কসাই), ঢাকার মহাখালী টিঅ্যান্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে ওই ভবনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবনের মালিক ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা পিয়াস চারতলার ছাদ থেকে পাশের আরেকটি চারতলা ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি আহত হন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে।

অভিযানের সময় ভবনের একটি ফ্ল্যাট তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিয়াসের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

نظری یافت نشد


News Card Generator