কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল তিন টায় উপজেলার হালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ  মাঠের পশ্চিম পার্শ্বে  রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ..
Eidok-এ শেয়ার
কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত

ইয়াছিন কবির :

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল তিন টায় উপজেলার হালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ  মাঠের পশ্চিম পার্শ্বে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই বৃদ্ধা। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছে যাঁর কারণে রেললাইনের আশপাশে লোকজনের উপস্থিতি কম ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন রেললাইনের ওপর বৃদ্ধার খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত্যু দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 30 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views