কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল তিন টায় উপজেলার হালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ  মাঠের পশ্চিম পার্শ্বে  রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। ..
Eidok-এ শেয়ার
কামারখন্দে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চাপা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত

ইয়াছিন কবির :

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল তিন টায় উপজেলার হালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ  মাঠের পশ্চিম পার্শ্বে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই বৃদ্ধা। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছে যাঁর কারণে রেললাইনের আশপাশে লোকজনের উপস্থিতি কম ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজন রেললাইনের ওপর বৃদ্ধার খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত্যু দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 22 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 ভিউ