যশোর

যশোরে সহপাঠিকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক।

যশোর এমএম কলেজের সহপাঠিকে ধর্ষণের দায়ে স্বপ্নীল নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।..
مشاركة على Eidok
যশোরে সহপাঠিকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক।
الصورة: مجمّعة

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফনান তাহসিন স্বপ্নীল নামের এক ছাত্র'কে আটক করেছে পুলিশ। বুধবার যশোর শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। স্বপ্নীল বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের আজমত আলীর ছেলে। এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভুক্তভুগী একই কলেজের শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভুগী কলেজ ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, তিনি যশোর এমএম কলেজের লেখাপাড়ার সুবাদে শহরের একটি মেসে থাকেন। স্বপ্নীলও শহরের একটি মেসে থাকে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নীলে সাথে পরিচয় এবং প্রেম হয়। গত ৪ এপ্রিল রাত ১১টার দিকে স্বপ্নীল ফোন দিয়ে জানায় তার আম্মা অসুস্থ। তাকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই। তাই তাকে তার বাড়িতে আসতে বলেন স্বপ্নিল। তিনি মানবিক কারনে পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে স্বপ্নীলের যান। সেখানে যেয়ে দেখেন স্বপ্নীলের মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল সোফার রুম থেকে কৌশলে তার রুমে নিয়ে যায়। এবং রুমে নিয়ে দুইদফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে (ভুক্তভুগী) সব জানালে তিনি মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যেতে বলেন। আরো বলে যেহেতু স্বপ্নীলের সাথে তার বিয়ে হবে সেহেতু বিষয়টা এখন কাউকে কিছু জানানোর দরকার নেই বলে চেপে যেতে বলেন।

এরপর ১০ এপ্রিল দুপুরে সরি বলার জন্য স্বপ্নীল তাকে তার রুমে ডেকে নিয়ে যায়। এবং বলে তার সাথে যা কিছু হয়েছে তা ভিডিও করে রাখা হয়েছে। কিছু বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এই বলে ফের ধর্ষণ করে। তিনি বিষয়টি ফের স্বপ্নীলের মাকে বলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। ১৫ এপ্রিল ফের তিনি তার মেসে গিয়ে বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু মেস মালিকসহ বেশ কয়েকজনের সামনে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে স্বপ্নীলকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views