দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে নিয়মিত তদারকির জন্য সব জেলা প্রশাসককে (ডিসি) ১৪ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয় সেবার মান বাড়াতে, ডিজিটাল সেবা ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়
উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নির্দেশনায় উল্লেখ করা হয়েছে চিঠিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজের উপস্থিতি, দাফতরিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে বলা হয়েছে একই সাথে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নকশা ও রেকর্ড সংশোধনসহ প্রতিটি নাগরিক সেবা নির্ধারিত সময়ে মধ্যে সম্পন্ন করার বিষয়টি নিয়মিত মনিটরিং করতে জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হয়েছে
ভূমি অফিসের সেবা প্রদান প্রক্রিয়াকে দালাল ও দুর্নীতিমুক্ত রাখতে ডিসিদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিতের পাশাপাশি অফিসের পরিচ্ছন্নতা, অনলাইন সেবা প্রদান, তথ্য বোর্ড হালনাগাদ করা এবং সেবার ফি ও সময়সীমা দৃশ্যমানভাবে প্রদর্শনের তাগিদ দেয়া হয়েছে এছাড়া ‘ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধান এবং ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’র সংখ্যা ও কার্যকারিতা বাড়ানোর নির্দেশ রয়েছে এতে
অনিয়ম শনাক্ত করতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মচারীদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পাঠানো আদেশে জানানো হয়েছে, জেলা প্রশাসকদের এই মনিটরিং কার্যক্রমের অগ্রগতি ও গৃহীত ব্যবস্থার সার্বিক সারসংক্ষেপ তৈরি করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন হিসেবে জমা দিতে হবে
ভূমি মন্ত্রণালয়ের মতে, জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিং অব্যাহত থাকলে ভূমিসেবার গুণগত মান বহুগুণ বৃদ্ধি পাবে মূলত ডিজিটাইজেশনের পাশাপাশি আইটি সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং সঠিক আইন অনুসরণের মাধ্যমে একটি কার্যকর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনমুখী ভূমি প্রশাসন গড়ে তোলাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য