নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
র্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। র্যালিটি বসুরহাট পৌরসভা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে অনুষ্ঠানটি বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন।
এ সময় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী এডিশনাল এসপি লিয়াকাত আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নুরুল আলম শিকদার , কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট বিএনপি'র সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন , কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌর যুবদলের সভাপতি ওবায়দুল হক রাফেল, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া বাবুসহ আরো অনেকে অফিসের বক্তব্য রাখেন।
কর্মসূচিতে “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”—এই বার্তা সামনে রেখে একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।