ওসমানীনগরে বন্দুক-পাইপগানসহ গুলি উদ্ধার | আই নিউজ বিডি

ওসমানীনগরে বন্দুক-পাইপগানসহ গুলি উদ্ধার

সিলেটের ওসমানীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় বন্দুক,একটি পাইপগান ও ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-৯। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।..
Eidok-এ শেয়ার
ওসমানীনগরে বন্দুক-পাইপগানসহ গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বন্দুক,একটি পাইপগান ও ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানির একটি দল ওসমানীনগর থানার ওমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গ্রামে অভিযান চালায়। এ সময় একটি সীমানাপ্রাচীরের ভেতরে অস্ত্র থাকার সম্ভাবনার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সীমানাপ্রাচীরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বন্দুক,একটি পাইপগান ও ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‍্যাব জানিয়েছে,উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে কারা জড়িত,তা শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়,২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৫১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,১১৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন,৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর,চারটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা,১১টি ককটেল এবং ১৫৫টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Ley-Corte প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 42 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Ley-Corte ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Ley-Corte তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Ley-Corte বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Ley-Corte এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Ley-Corte কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Ley-Corte দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 106 Views