ফরিদপুর

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

****
اشتراک‌گذاری در Eidok
ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার, এক বছরের কারাদণ্ড
عکس: گردآوری‌شده

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার মেহেরুন্নেসা বৃষ্টিকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* اخبار منطقه বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 47 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 28 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 26 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views