টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার

টাঙ্গাইলের সখীপুরে দাফনের দুই দিন পর মৃত নারীকে জীবিত করার অবৈজ্ঞানিক দাবি তোলেন এক ওঝা। কবর খুঁড়ে গন্ধ শুকে অলৌকিক আশ্বাসের পর হঠাৎ কী ঘটল?..
Eidok-এ শেয়ার
টাঙ্গাইলে সাপের কামড়ে নিহত নারীকে ‘জীবিত’ করার চেষ্টা ওঝার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মৃত্যুর পর দাফন করা এক নারীকে ঝাড়ফুঁকের মাধ্যমে 'জীবিত' করার অলৌকিক দাবি করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ওঝা সখীপুর উপজেলার হতেয়া-ভাতকুড়াচালা এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলীর স্বামীপরিত্যক্তা কন্যা হাসনা বেগম (৫৮) বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করার পর চতলবাইদ গ্রামে মেয়ের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

ঘটনার বিবরণ অনুযায়ী, দাফনের দুই দিন পর শনিবার (১৫ আগস্ট) বাসাইল উপজেলার কৈলানপুর গ্রাম থেকে গাজী মিয়া নামের এক ওঝা এসে দাবি করেন হাসনা বেগম মারা যাননি তিনি কবরের একপাশে সামান্য সুরঙ্গের মতো মাটি খুঁড়ে গন্ধ শুকে দেখেন এবং সেখানে তেলের গন্ধ পাওয়ার দাবি করেন লাশে পচন না ধরলে আগামী মঙ্গলবার ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে পুনরায় জীবিত করার আশ্বাস দেন ওই ওঝা

মৃত হাসনা বেগমের মেয়ে খালেদা বেগম জানান, ওঝার এমন কথায় তিনি মায়ের ফিরে আসার আশায় বুক বেঁধেছিলেন তবে রোববার দুপুরে হঠাৎ ওই ওঝা ফোন করে জানান, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন হাসনা বেগম আর বেঁচে নেই, ফলে তাকে আর বাঁচানো সম্ভব নয় পরবর্তীতে সাংবাদিকদের পক্ষ থেকে গাজী মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের দিন পর্যন্ত ওই নারী জীবিত ছিলেন কিন্তু বর্তমানে তাকে আর বাঁচানো সম্ভব নয়

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনাটিকে সম্পূর্ণ অকল্পনীয় ও হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি জানান, একজন রোগীকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা সুনির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেই মৃত ঘোষণা করেন এবং নিয়ম মেনে দাফনও করা হয়েছে এর পর ওই নারী বেঁচে উঠবেন—এমন অবৈজ্ঞানিক দাবি পুরোপুরি ভিত্তিহীন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এমন ভণ্ড ওঝাকে দ্রুত আইনের আওতায় এনে পুলিশের হাতে সোপর্দ করা উচিত বলে তিনি মত দেন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 22 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 54 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 21 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 42 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 50 ভিউ ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের জেলার খবর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 31 ভিউ সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন জেলার খবর সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 37 ভিউ