ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ উপজেলার তিনজন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 7 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ