ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ..
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ..

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ উপজেলার তিনজন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator