আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ..
আমেরিকার সাথে 'দেশবিরোধী' বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ..
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা না দেওয়া এবং কর ও ঋণের বোঝা কমানোর দাবিতে..

 

নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়া।

বক্তারা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের মেয়াদে ও জাতীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে আমেরিকার সাথে যেসব বাণিজ্য চুক্তি করা হয়েছে, তা দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার সামিল। অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার মতো শর্তজুড়ে দেওয়াকে বক্তারা ‘গোলামী চুক্তি’ বলে আখ্যা দেন। লাভজনক চট্টগ্রাম বন্দরকে আমেরিকার কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান নেতৃবৃন্দ। ৪৪টি রাষ্ট্রীয় কারখানা ব্যক্তি মালিকানায় দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্ধিত দাম কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে বিদেশিদের কাছে দেশ বা বন্দর ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator