দেশের ১৬টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত ১৬ জন কর্মকর্তার মধ্যে নয়জনকে সরাসরি অধ্যক্ষ পদে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে বাকি সাতজন কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে
মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে এই পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়
প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নবনিযুক্ত এই অধ্যক্ষদের পদায়ন করা হয়েছে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়
Ứng dụng "Eye News BD"
Bình luận 0