সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন | আই নিউজ বিডি

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস..
Eidok-এ শেয়ার
সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা চত্বরের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষীদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 107 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Andere মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views