সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়।..
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিলেটের সুনামগঞ্জে পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল শুক্রবার (১৪ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর পৌরসভার বড়পাড়া এলাকায় অভিযান চালায়। র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে একটি আধাপাকা টিনশেড ঘরে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সেখান থেকে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন;সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (৩০) এবং বড়পাড়া এলাকার আলতাবুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৮)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

এদিকে শনিবার (১৫ আগস্ট) ভোরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ছায়াদ মিয়া (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি উত্তর বড় কাপন এলাকার মৃত ছমক আলীর ছেলে। তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 1XBet, CV666সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইলফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়া ও অপরাধবিরোধী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৯।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-دادگاه তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 60 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-دادگاه নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-دادگاه আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 64 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-دادگاه খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 65 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-دادگاه শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-دادگاه ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-دادگاه প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 53 Views