সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার

সুনামগঞ্জে পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়।..
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিলেটের সুনামগঞ্জে পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল শুক্রবার (১৪ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর পৌরসভার বড়পাড়া এলাকায় অভিযান চালায়। র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে একটি আধাপাকা টিনশেড ঘরে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সেখান থেকে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন;সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (৩০) এবং বড়পাড়া এলাকার আলতাবুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৮)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

এদিকে শনিবার (১৫ আগস্ট) ভোরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ছায়াদ মিয়া (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তিনি উত্তর বড় কাপন এলাকার মৃত ছমক আলীর ছেলে। তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 1XBet, CV666সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইলফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়া ও অপরাধবিরোধী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৯।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 41 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 56 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 83 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 84 ভিউ আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে আইন-আদালত আশাশুনিতে একাধিক মামলার ছয় আসামি গ্রেপ্তার, তিনজন সন্ত্রাসবিরোধী আইনে 74 ভিউ সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা আইন-আদালত সাতক্ষীরায় বদলে গেলেন সরকারি আইনজীবীরা 58 ভিউ