বরগুনায় ছাত্রলীগ মিছিল করে ছাত্র শিবির দোষারোপ করে এমপিকে প্রতিবাদ… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ছাত্রলীগ মিছিল করে ছাত্র শিবির দোষারোপ করে এমপিকে প্রতিবাদ করেন হাদিস

বরগুনা প্রতিনিধি:
১৫ আগস্ট উপলক্ষে বরগুনায় জেলা ছাত্রলীগের কয়েকটি ছোট পরিসরের কর্মসূচিকে কেন্দ্র করে একটি মিছিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মিছিলটি স্থানীয় জামায়াত-শিবিরের কয়েকজন কর..
Eidok-এ শেয়ার
বরগুনায় ছাত্রলীগ মিছিল করে  ছাত্র শিবির দোষারোপ করে এমপিকে প্রতিবাদ করেন হাদিস
ছবি: সংগৃহীত

এক বিবৃতিতে হাদিসুর রহমান বলেন, “ছাত্রলীগের ১-২টি ছোট পরিসরের কর্মসূচিকে কেন্দ্র করে মাননীয় সংসদ সদস্যকে ইঙ্গিত করে কয়েকজনের মিছিল করার বিষয়টি অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। বরগুনার প্রশাসন পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন রয়েছে।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বড় পরিসরের রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে বরগুনায় সীমিত পরিসরের কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো সমীচীন নয়।
হাদিসুর রহমান বরগুনা জেলা জামায়াতের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তরুণ কর্মীদের দায়িত্বশীল রাজনৈতিক আচরণে উদ্বুদ্ধ করতে হবে। অযথা উত্তেজনা সৃষ্টি না করে বরগুনার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।”
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন কোনো কর্মসূচি বা বক্তব্য যাতে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকা উচিত। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার আহ্বান জানান তিনি।
হাদিসুর রহমান
সাংগঠনিক সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Nouvelles du district আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Nouvelles du district সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 28 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Nouvelles du district চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Nouvelles du district দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Nouvelles du district গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views