যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ..
যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ..
ছবি: সংগৃহীত
****

যশোরের বাঘারপাড়ায় তিন বছর আট মাস বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী যুবক হায়াতুল (২০) তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত হায়াতুলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, স্থানীয়দের মারধরে আহত অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় আলামত পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।,

Inga kommentarer hittades


News Card Generator