কুমিল্লা বিমানবন্দর চালু হলে শুধু কুমিল্লা নয়, উপকৃত হবে পুরো অঞ্চল | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা বিমানবন্দর চালু হলে শুধু কুমিল্লা নয়, উপকৃত হবে পুরো অঞ্চল

৩২ বছর ধরে বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হলে শুধু কুমিল্লা নয়, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কোটি মানুষের বিদেশযাত্রা সহজ হবে। প্রবাসী আয় ও রপ্তানিতে শীর্ষ এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও আসবে নতুন গতি।..
Eidok-এ শেয়ার
কুমিল্লা বিমানবন্দর চালু হলে শুধু কুমিল্লা নয়, উপকৃত হবে পুরো অঞ্চল
ছবি: সংগৃহীত

কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের দাবি—কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা প্রবাসী-অধ্যুষিত এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষকে বিদেশযাত্রায় এখনো ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের ওপর নির্ভর করতে হয় এতে বাড়তি সময়, অর্থ ও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের দেশের অন্যতম রেমিট্যান্সসমৃদ্ধ জেলা কুমিল্লা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাওয়া জেলা একই সময়ে নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার রেমিট্যান্সও উল্লেখযোগ্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কুমিল্লা থেকে ৪ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন, যাদের অধিকাংশই ঢাকা অথবা চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করেছেন

স্থানীয় বাসিন্দাদের মতে, কুমিল্লায় বিমানবন্দর থাকা সত্ত্বেও সেটি যাত্রী পরিবহনে ব্যবহার না হওয়া এ অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের বৈপরীত্য বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার বিপুলসংখ্যক প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিমানবন্দরটি চালু হলে বিদেশযাত্রার সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে সড়কপথে ঢাকায় গিয়ে বিমান ধরতে হলে যাত্রাপথেই অনেক সময় ব্যয় হয় কুমিল্লা বিমানবন্দর চালু হলে চাঁদপুর ও আশপাশের এলাকার মানুষও তুলনামূলক সহজে বিমানবন্দরটি ব্যবহার করতে পারবেন একইভাবে নোয়াখালী ও ফেনীর বাসিন্দারাও কুমিল্লাকে একটি বিকল্প বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে দেখতে চান

কুমিল্লা বিমানবন্দর ঘিরে ব্যবসায়ী মহলেও রয়েছে আগ্রহ বিমানবন্দর-সংলগ্ন কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল—কুমিল্লা ইপিজেডে বর্তমানে দেশি-বিদেশি ৪৬টি শিল্পপ্রতিষ্ঠান পণ্য উৎপাদন করছে ২০২৪–২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড থেকে ৯০২ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ব্যবসায়ীরা মনে করছেন, কুমিল্লা বিমানবন্দর চালু হলে বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি এ অঞ্চলে যাতায়াত সহজ হবে এতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্প ও কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. আজম খান নোমান বলেন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে কুমিল্লায় বিমানবন্দর পুনরায় চালু করা সময়ের দাবি

১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থাপিত কুমিল্লা বিমানবন্দরটি ২০১৬ সাল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী ব্যবহার করত একই বছর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৭৬ সাল পর্যন্ত টানা ১০ বছর এখানে বিমান ওঠানামা করলেও যাত্রীসংকটে ফ্লাইট বন্ধ হয়ে যায় ১৯৯৪ সালে ফের চালু হলেও পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় মাত্র দুই সপ্তাহের মধ্যে এয়ারলাইন্সগুলো বিমান চলাচল বন্ধ করে দেয় এরপর গত ৩২ বছর ধরে এখানে কোনো যাত্রীবাহী বিমান ওঠানামা করেনি তবে বিমানবন্দরটির কার্যক্রম পুরোপুরি বন্ধ নেই বর্তমানে ২৪ জন কর্মকর্তা-কর্মচারী তিন শিফটে দায়িত্ব পালন করছেন বিমানবন্দরটি প্রায় ৭৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত

যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকলেও কুমিল্লা বিমানবন্দরের ডিভিওআর ও ডিএমই সিগন্যাল এখনো সচল রয়েছে এসব নেভিগেশনাল সিগন্যাল ব্যবহার করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিমান আন্তর্জাতিক আকাশপথে চলাচল করে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টি বিমান কুমিল্লা বিমানবন্দরের নেভিগেশন সিগন্যাল ব্যবহার করে এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ রুটের বিমান, আগরতলাগামী উড়োজাহাজ ছাড়াও ব্যাংকক ও সিঙ্গাপুর রুটের বিমান রয়েছে বিমান ওঠানামা না করেও ডিভিওআর ও ডিএমই সিগন্যাল ব্যবহারের মাধ্যমে সরকার প্রতি মাসে প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব আয় করছে বিমানবন্দরটি নতুন করে চালু করতে হলে রানওয়ের কার্পেটিং, ফায়ার ব্রিগেড, এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করার জন্য টাওয়ারে ভিএইচএফ সেট করা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন তবে বিমানবন্দরের চারপাশে বহু ভবন নির্মাণ করা হয়েছে, যা ভবিষ্যতে বিমান চলাচল শুরুর ক্ষেত্রে একটি বড় বাধা

দেশের আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আটটি আঞ্চলিক বিমানবন্দর পুনরায় চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার এ তালিকায় কুমিল্লা বিমানবন্দরের নামও রয়েছে বাকি বিমানবন্দরগুলো হলো—বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, খানজাহান আলী ও পটুয়াখালী বিমানবন্দর অব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর একটি প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শুধু কুমিল্লা নয়, উপকৃত হবে পুরো অঞ্চল স্থানীয়দের দাবি, কুমিল্লা বিমানবন্দর চালু হলে এর সুফল শুধু কুমিল্লার মানুষই পাবেন না; চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার একটি বড় অংশের মানুষও এর সুবিধা নিতে পারবেন বিশেষ করে প্রবাসী কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য এটি একটি কার্যকর আঞ্চলিক বিমান যোগাযোগব্যবস্থা তৈরি করতে পারে

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 107 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Khác সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views