চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২

চট্টগ্রাম লালদীঘিপাড় অগ্রণী ব্যাংকের ভল্টে ১০০০ টাকার নোটের আড়ালে ১০০ টাকার নোট রেখে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা! এ ঘটনায় ক্যাশ ইনচার্জসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কীভাবে দীর্ঘ এক বছর ধোঁকা দেওয়া হলো?..
Eidok-এ শেয়ার
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লালদীঘিপাড় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি-এর করপোরেট শাখা থেকে অভিনব কৌশলে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ব্যাংক ভল্টের বান্ডিলের উপরে ও নিচে ১ হাজার টাকার নোট রেখে ভেতরে ১০০ টাকার নোট সাজিয়ে এই অর্থ আড়াল করা হতো বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকটির ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) ও তাঁর সহযোগী জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদের দায়ের করা মামলায় আদালত তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন

মামলার এজাহার ও ব্যাংক সূত্রে জানা গেছে, ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি তৈরি করেন ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে হিসাব মেলানোর সময় ভল্টে গচ্ছিত অর্থের সাথে মিলাতে গিয়ে বিপুল এই ঘাটতি ধরা পড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, ব্যাংক থেকে সরানো এই বিপুল অর্থ সহযোগী তানভীরের মাধ্যমে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি উন্নত জাতের গরু রয়েছে

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ব্যাংক ম্যানেজারের মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্যদিকে, গ্রেপ্তার তানভীরের বাবা আজিম উল্লাহ দাবি করেছেন, তাঁর ছেলে এই জালিয়াতির ঘটনায় জড়িত নন এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে

ঘটনাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, আসামিরা কীভাবে অর্থ সরালেন এবং এর পেছনে আর কাদের মদদ বা দায় রয়েছে তা অনুসন্ধানে বেরিয়ে আসবে প্রতিদিন ব্যাংক লেনদেন শেষে ক্যাশ ও ভল্ট মিলানোর নিয়ম থাকা সত্ত্বেও দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কীভাবে এই কারসাজি ধরা পড়ল না—তা নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Misdaad দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 6 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Misdaad দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 42 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Misdaad সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 52 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Misdaad ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 23 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Misdaad শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 77 Views চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ Misdaad চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 45 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Misdaad সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 91 Views